বিজ্ঞাপন

বাফা গুলশান বাড্ডা শাখার নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) গুলশান বাড্ডা শাখার নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোহাম্মদ সালেক (সম্পাদক, ডেইলি ঢাকা প্রেস), লেখক ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি কামরুল হাসান দর্পণ, বেইজক্যাম্প গ্রামার স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা প্রধান নাসির আহমেদ এবং স্বাগত বক্তব্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব তৌফিক অপু।

চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং এরপরে রাগ বাগেশ্রী ও ভূপালি দিয়ে সংগীত পরিবেশনা শুরু হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দেশ মাতৃকার সাংস্কৃতিক আবহ। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের গান, নাচ, আবৃত্তি কিংবা গিটারের পরিবেশনায় ফুটে উঠেছে দেশীয় কৃষ্টি কালচারের ছোঁয়া। শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনায় মুখরিত ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা অডিটোরিয়াম।

অনুষ্ঠান নিয়ে বক্তব্য দেয়ার পালায় বিশেষ অতিথি ফাতেমা তুজ জোহরা জানান আমরা কি শিকড় ভুলে যাচ্ছি কিনা? ব্য ব্যয ব্ল্যাকশিপ না শিখিয়ে লিচু চোর শেখালে কি এমন ক্ষতি হবে এখন। বাফা’র এ এই শাখা তে আশা করি প্রকৃত সংগীত চর্চা এবং শুদ্ধ সাংস্কৃতিক চর্চার দিকে এগিয়ে যাবে। এ প্রসঙ্গের রেশ ধরে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে চাইলেই একটি সাংস্কৃতিক ইউনিভার্সিটি হতে পারতো, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তা হয়নি। ভারতে গিয়ে হয়তো আমরা শিক্ষা নিয়ে আসছি কিন্তু নিজ দেশে একটি সাংস্কৃতিক ইউনিভার্সিটি নেই। ইউনিভার্সিটি হয়ে উঠতে পারতো, আমার প্রত্যাশা রইল সেটা যেন এখনো সম্ভব হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে তৌফিক অপু জানান, শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত এ শাখাটি সাংস্কৃতিক চর্চার ব্যাপারে আপোষহীন। প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের সিলেবাস এনশিওর করে থাকেন। তাই আমরা শিক্ষার মানের ব্যাপারে বেশ কনফিডেন্ট।যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টরা বাংলাদেশের যে কোন প্রতিযোগিতায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে।

অনুষ্ঠানের শেষে সভাপতি নাসির আহমেদ স্পন্সরকারি প্রতিষ্ঠান ডিমান্ড, তাভাস,গোল্ডস্যান্ড, এ এস এন কনসার্ন, এম বি এন ইঞ্জিনিয়ারিং ও রে কমিউনিকেশন সহ আমন্ত্রিত সকল অতিথি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ও ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: বাফার প্রশাসকের অপসারণ ও নির্বাচিত কমিটি পুনর্বহালে আলটিমেটাম

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন