বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিজ্ঞাপন

‘শিক্ষকতা একটি মহান পেশা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমূখ।

এ সভায় শিক্ষকরা তাদের পেশাগত দাবি-দাওয়ার বিষয়েও বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি ও স্কুলের পরিকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতি সরকারের নজর আকর্ষণ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধ গঠন এবং উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর শিক্ষকরা। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মধ্য দিয়েই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

পড়ুন: দায়িত্ব অনেক ‘সম্মান কম’, বেতন নিয়ে শিক্ষকদের ক্ষোভ

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন