ভারতীয় সিনেমায় দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক শাহরুখ খান। তিনি ৬০ বছরে পা রাখলেন। ৬০ বছরেও রোমাঞ্চকর শাহরুখ খান। তার প্রাণ চাঞ্চল্য মুগ্ধ করে সবাইকে। তার জন্মদিনের এই বিশেষ উপলক্ষে গালফ নিউজ তুলে ধরেছে পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে শাহরুখ দাবি করেছেন, তিনি নিষিদ্ধ প্রেম ভালোবাসেন।
২০১৭ সালে নেয়া হয়েছিল সেই সাক্ষাৎকারটি। দুবাইয়ের পালাজ্জো ভার্সেসে তখন ‘জ্যাব হ্যারি মেট সেজাল’ সিনেমার প্রচার করছিছলেন শাহরুখ। সেসময়ই সাক্ষাৎকারটি দেন তিনি। সেখানে দেখা যায় শাহরুখের কৌতুকপূর্ণ মেজাজ, প্রাণবন্ত চরিত্র এবং স্বভাবজাত রোমান্টিকতার চরিত্রে ধরা দিয়েছেন।
শাহরুখ জানান, ‘আমি চিরন্তন প্রেমে বিশ্বাসী। সত্যি বলতে, আমার ছবিতে চিরন্তন প্রেমের ধারণা বিক্রি করি না। আমি নিজে এতে বিশ্বাসী। আর নিজে যা ধারণ করি না সেটা আমি প্রচারও করি না সাধারণত। নিজে প্রেম পছন্দ করি বলেই সেইসব ছবিতে তুলে ধরতে ভালো লাগে আমার।’
শাহরুখ সেই স্বপ্নদ্রষ্টা যিনি কয়েক প্রজন্মকে প্রেমে বিশ্বাস করতে শিখিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক দম্পতিরই নিজস্ব প্রেমের সমীকরণ থাকে। তা আমাদের সংজ্ঞার সঙ্গে মিলে নাও যেতে পারে, তবু তা থাকে। সমস্যা থাকলেও মানুষ তা সমাধান করতে পারে।’


