বিজ্ঞাপন

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকালে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। ড্রুকএয়ারের একটি বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও শেরিং তোবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্যসংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবাবিষয়ক সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

সমঝোতা সইয়ের আগে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের একান্ত বৈঠক ও পরবর্তীতে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পড়ুন: দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন