বিজ্ঞাপন

ভূমিকম্পে কাঁপল ভারত-সৌদি ও ইরাক

আজ সোমবার (২৪ নভেম্বর) ভোরে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছে ভারতের গুজরাট রাজ্য। রাজধানী গান্ধীনগরেও এ কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের বরাতে জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে সৌরাষ্ট্রের তালালা থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এ ভূকম্পনটি ঘটে। ভূমিকম্পটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.০। এখনও পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) সূত্রে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি আরবের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই ভূমিকম্প রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা এলাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এসজিএস-এর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের একটি প্রধান আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।

অপরদিকে, একই সময়ে এসজিএস ইরাকেও একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত এখানেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন