মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দোকানিকে জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেসার্স বায়েজিদ স্টোরের স্বত্বাধিকারী এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বামনপাড়া মোড়ে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৪ ধারায় দোকানিকে জরিমানা করা হয়।

এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করা হয়।

পড়ুন- কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

দেখুন- ভারতীয় গণমাধ্যমে ইমরানের বোনদের মন্তব্যে চটেছে পাকিস্তান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন