বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দামুড়হুদায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দামুড়হুদা উপজেলা যুবদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিএনপির পার্টি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে যুবদলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। তার সুস্থতা দেশের জন্যই প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিল এবং থাকবে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সাইফুর রহমান সেলিম, সোহেল রানা, তারিকুল ইসলাম লিটন, মাহফুজুর রহমান জনি, কলম, রশিদ, মানিক, আশরাফুল, মোমিন, ইজাজুল, সুমন, ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন