বিজ্ঞাপন

গাংনীর বামুন্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ(১৮) নামের ১জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২ জন।

বিজ্ঞাপন

রোববার সকালে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মোঃ কমিরুল ইসলামের ছেলে।সে স্থানীয় বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহতরা হলেন,মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ(২৮),শয়ন আলী(১৬)।

স্থানীয়রা জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী হাসেম আলী বলেন, দুটি মোটরসাইকেল বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তিনি আরও বলেন, বামন্দী বাসস্ট্যান্ডে অটো, ভ্যানগুলো যত্রতত্র অবস্থায় রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।তবে প্রশাসনিকভাবে এর কোনো ব্যবস্থা না নেওয়া হলে দুর্ঘটনার সংখ্যা আরো বাড়বে।

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বামন্দী বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।কয়েকজন আহত হয়েছে।

বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রাকেশ আহমেদ নামের একজন মারা গেছে।হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত একজনকে কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।এবং একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা

পড়ুন: হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদ ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন