বিজ্ঞাপন

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শনিবার (১৩ ডিনেম্বর) সুদানের স্থানীয় সময় বিকেলে আবেই এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এ হামলা ঘটে। এতে ৬ জন নিহত হন এবং আরও ৮ জন গুরুতর আহত হন।

তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের আত্মত্যাগে জাতি হিসেবে গর্ব প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিওন, সোমালিয়া ও দক্ষিণ সুদানসহ নানা দেশে বাংলাদেশের শান্তিসেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে।

পড়ুন: হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদ ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন