সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন মনা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা।
বুধবার (২৪) দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে তার পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আজাদ হোসেন মনা ছিলেন একজন জনপ্রিয় রাজনৈতিক কর্মী ও সমাজসেবক। তার হত্যাকাণ্ডে পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
ঘটনার পর থেকে প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেনের ছেলে-মেয়েসহ উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


