বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় অগ্রগতি হলেও পরিস্থিতি এখনো ‘অত্যন্ত নাজুক’।
রোববার (২১ ডিসেম্বর) তিনি এই সতর্কবার্তা দেন। এর আগে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছিল, বর্তমানে গাজার কোনো অঞ্চলকে দুর্ভিক্ষের আওতায় শ্রেণিবদ্ধ করা হয়নি।
টেড্রোস এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘গাজায় অবকাঠামো ধ্বংস, জীবিকা ধসে পড়া, স্থানীয় খাদ্য উৎপাদনের পথ অনেকাংশে বন্ধ হওয়ার পাশাপাশি মানবিক সহায়তায় বাধার কারণে এই অগ্রগতি এখনো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।’
ডব্লিউএইচও প্রধান জানান, আগামী এপ্রিল পর্যন্ত গাজায় এক লাখেরও বেশি শিশু এবং ৩৭ হাজার গর্ভবতী ও সদ্য বাচ্চা জন্মদানকারী নারী মারাত্মক অপুষ্টির শিকার হওয়ার আশঙ্কায় রয়েছে। বর্তমানে গাজার মাত্র ৫০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে সচল রয়েছে এবং সেগুলোও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও উপকরণের সংকটে ভুগছে।
পড়ুন: হাদি হত্যাকাণ্ড : ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন
আর/


