সবজির ন’রতন কোরমার রেসিপি

0
45
বিজ্ঞাপন

নবরত্ন কোরমা বা সবজির নবরতন একটি রাজকীয় নিরামিষ পদ, যা সাধারণত নয়টি ভিন্ন ধরণের সবজি, ফল এবং বাদামের সমন্বয়ে তৈরি করা হয়। নিচে এর সহজ রেসিপি দেওয়া হলো-

উপকরণ

ফুলকপি, আলু, গাজর, মাশরুম, টমেটো, ফ্রেঞ্চ বিন বা বরবটি, পেঁপে, ক্যাপসিকাম, পুঁই অথবা পালংপাতা পছন্দের নানা রকম সবজি আধা কাপ করে

কাঁচা মরিচ ৫/৬টি

চিনি ১ চা-চামচ

লবণ স্বাদমতো

ঘি ও তেল প্রয়োজনমতো

কাঠ,কাজু বাদাম ও পোস্তদানা

কোরমা পেস্ট তৈরি

টক দই ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

ভাজা রসুন ১টা, চামচ

আদা কুচি ভাজা ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া ১ চা-চামচ

পেঁয়াজ, রসুন ও আদা ঘি দিয়ে ভেজে নিতে হবে। এবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে কোরমা পেস্ট তৈরি করে নিতে হবে।

প্রণালি

  • কড়াই চুলায় দিয়ে তাতে ঘি ও তেল দিন।
  • তেল গরম হলে কোরমা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে কষিয়ে নিন।
  • আধা কাপ গরম পানি দিয়ে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে গরম গরম পরিবেশন করুন ন’রতন কোরমা।

পড়ুন- জলপাই দিয়ে মসুর টক ডাল

দেখুন- বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.