শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের কাটার দায়ে ১টি ভেকু মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার(২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বী। এসময় ১টি ভেকু মেশিন বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেঅনুমতি ব্যতীত মাটি কর্তনের মাধ্যমে শ্রেণি পরিবর্তনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ আইনে ১টি মামলায় মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বী বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে ছযয়গাও গ্রাম থেকে ১টি ভেকুর মেশিন বিনষ্ট করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের ১টি মামলায়১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি
দেখুন: একাধিক দেশে অ/স্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান!
ইম/


