রাজধানীর সংসদ ভবন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভোরের আলো ফোটার আগেই জানাজাস্থলে আসতে শুরু করেন।
ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন সকাল চারটা থেকেই এলাকায় জড়ো হতে থাকেন। শোক প্রকাশে অনেককে কালো ব্যাজ পরতে দেখা গেছে।
জানাজাকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সর্বস্তরের মানুষের এই উপস্থিতি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাব ও জনপ্রিয়তার প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
পড়ুন: খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
আর/


