বিজ্ঞাপন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার বাশার ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন স্বাগত জানান।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে ঢাকায় পৌঁছান বালা নন্দা শর্মা।

এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও আজ ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

পড়ুন: মানিক মিয়া এ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, জানাজা দুপুর ২টায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন