বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের নিরপাত্তা টিমের পরিচালক হিসেবে মেজর (অব.) মো. শাফাওয়াতউল্লাহ ও পরিচাল (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসে এবং পরিচাল (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণীউল আজমকে নিযুক্ত করা হয়।

এদিকে শনিবার (৩ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পড়ুন : রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ‘ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন