বিজ্ঞাপন

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

বিজ্ঞাপন

বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন ও অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে নাটোরের লালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।

নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোরের জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বাবু। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন কর্মসূচি ও এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাব্য সুফল সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ঝরে পড়া রোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। নারী ও শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সমাবেশে স্থানীয় নারী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পড়ুন:সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সচেতন হতে হবে

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন