বিজ্ঞাপন

ভোটে যে ১৭৯ আসনে লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৭৯ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এদিন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এতে জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে। অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি আজ।

যে ১৭৯ আসনে লড়বে জামায়াত

পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা), ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর উপজেলা), ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রানীশংকৈল উপজেলার আংশিক), ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকৈল উপজেলার আংশিক), দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা), দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর উপজেলা), দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর উপজেলা), দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা), নীলফামারী-১ (ডোমার ও ডিমলা উপজেলা), নীলফামারী-২ (নীলফামারী সদর উপজেলা), নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা), লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা), লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা), লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা), রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের আংশিক), রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা), রংপুর-৩ (রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের প্রধান অংশ), রংপুর-৫ (মিঠাপুকুর উপজেলা), রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা), কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা), কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলা), গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা), গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা), গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা), জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা), জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা)।

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা), বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা), বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৫ (শেরপুর ও ধুনট উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা), নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা), নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট উপজেলা), নওগাঁ-৪ (মান্দা উপজেলা), নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা), নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর উপজেলা), রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর উপজেলা), রাজশাহী-২ (রাজশাহী সদর (সিটি কর্পোরেশন এলাকা), রাজশাহী-৩ (পরা ও মোহনপুর উপজেলা), রাজশাহী-৪ (বাগমারা উপজেলা), রাজশাহী-৫ (পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা), রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট উপজেলা)।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া উপজেলা), নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা), নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা), সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের আংশিক), সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর (আংশিক) ও কামারখন্দ উপজেলা), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী উপজেলা), পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-৩ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা), পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা), পাবনা-৫ (পাবনা সদর উপজেলা।), মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা), মেহেরপুর-২ (গাংনী উপজেলা), কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা), কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর উপজেলা), কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর উপজেলা), চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর উপজেলা), ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা), ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা), ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের আংশিক)।

যশোর-১ (শার্শা উপজেলা), যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা), যশোর-৪ (বাঘেরপাড়া ও অভয়নগর উপজেলা), যশোর-৫ (মণিরামপুর উপজেলা), যশোর-৬ (কেশবপুর উপজেলা), মাগুরা-১ (মাগুরা সদর (আংশিক) ও শ্রীপুর উপজেলা), নড়াইল-১ (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের আংশিক), নড়াইল-২ (নড়াইল সদর (আংশিক) ও লোহাগড়া উপজেলা), বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা), বাগেরহাট ৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা), খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা), খুলনা-২ (খুলনা সিটি কর্পোরেশন), খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা উপজেলা ও ক্যান্টনমেন্ট), খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা উপজেলা), সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা উপজেলা), সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা), সাতক্ষীরা-৪ (শ্যামনগর উপজেলা)।

বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা), পটুয়াখালী-২ (বাউফল উপজেলা), বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা), ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা), পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা), পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা), টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী উপজেলা), টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর উপজেলা), টাঙ্গাইল-৪ (কালিহাতী উপজেলা), টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর উপজেলা), টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা), টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর উপজেলা), জামালপুর-২ (ইসলামপুর উপজেলা), জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা), জামালপুর-৫ (জামালপুর সদর উপজেলা), শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা), শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা উপজেলা), ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া উপজেলা), নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া উপজেলা), নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা), নেত্রকোণা-৫ (পূর্বধলা উপজেলা)।

বিজ্ঞাপন

পড়ুন : ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন