বিজ্ঞাপন

পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিলের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে রোববার ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১২ ফেব্রুয়ারি।

এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।

পড়ুন: রাজধানীর উত্তরায় ভবনে আগুন, নিহত ৩

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন