বিজ্ঞাপন

নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুইটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সিনেমা দুইটি হল ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’।

বিজ্ঞাপন

আগামী ২-৬ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসবে এই উৎসবের নবম আসর। শাহরিয়ার আজাদ নির্মিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ সিনেমাটি একটি জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত হয়েছে। দরবার শরীফের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এর আগে রাশিয়া ও ইংল্যান্ডের দুইটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি রহস্যময় অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা তুলে ধরা হয়েছে। 

সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে। একটিতে সে একজন লেখক, যে মানুষের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার ভাষা খুঁজে বেড়ায়; অন্যটিতে সে একজন পাদরি, যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী হিসেবে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।

পড়ুন- ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনোর মৃত্যু

দেখুন- ডেডলাইন ২১ জানুয়ারি: বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন