বিজ্ঞাপন
চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পাঁচটি আসনের ৩৫ জন প্রার্থীর মাঝে প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটারিং কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।
এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের উপস্থিতিতে আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রচার-প্রচারণা সহ নির্বাচনী গণসংযোগ প্রার্থীদেরকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
পড়ুন- অর্থ আত্মসাতের অভিযোগ: খালিয়াজুরীতে মাদ্রাসা সুপারের ‘পকেট কমিটি’ স্থগিত
দেখুন- ‘২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি’
বিজ্ঞাপন


