বিজ্ঞাপন

হানিয়া বিলালের সিরিয়াল নিয়ে আলোচনার ঝড়

২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে অভিনয় করে প্রশংসা পান হানিয়া আমির। মাঝে আর কোনো সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। বছরখানেকের বিরতির পর আরও সিরিয়ালে ফেরেন এই তারকা।

বিজ্ঞাপন

‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন হানিয়া। এতে প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান। আইরা ও কাময়ার চরিত্রে দেখা গেছে এই জুটিকে।

২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে প্রচারে এসেছে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ইউটিউবে প্রতিটি পর্ব কোটির বেশিবার ভিউ হয়। এ বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটি ৬০০ মিলিয়ন ভিউ ছড়িয়েছে।

সিরিয়ালটি নিয়ে আলোচনার ঝড়। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও দর্শকের মধ্যেও সাড়া ফেলেছে।

প্রেম, বিশ্বাস, ভুল–বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েন ঘিরে সিরিয়ালের গল্প আবর্তিত হয়েছে। এতে কাময়ার ও আইরার সম্পর্ককে পর্দায় তুলে ধরা হয়েছে। পর্দায় হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা করছেন দর্শকেরা।

আলোচনার পাশাপাশি ধীরগতি ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাকের জন্য সমালোচনাও করছেন কেউ কেউ। দর্শকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, চিত্রনাট্য আরও ঝরঝরে হতে পারত।

সিরিয়ালের টাইটেল গানটি জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক।

পড়ুন- অস্কারে ৯৭ বছরের ইতিহাসে রেকর্ড গড়ল ‘সিনার্স’

দেখুন- জমজমাট আব্বাস-পাটোয়ারির বাক যু-দ্ধ, আছেন মেঘনা আলমও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন