বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প অভিনীত সিনেমার অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন ক্যাথরিন ও’হারা।

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ম্যানেজার। জানা যায়, কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ও’হারা। 

দীর্ঘ পাঁচ দশক ধরে হলিউডে কাজ করেছেন ও’হারা। তার ক্যারিয়ার শুরু হয়েছিল কানাডিয়ান স্কেচ কমেডি সিরিজ ‘সেকেন্ড সিটি টেলিভিশন’ দিয়ে, এমনকি এতে অভিনয়ের জন্য তিনি প্রথমবার এমি পুরস্কার লাভ করেন।

ও’হারা ‘হোম অ্যালোন’, ‘বেস্ট ইন শো’ ও ‘শিটস ক্রিক’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাধে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। 

‘হোম অ্যালোন’ ছবির প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছেন ও’হারা, যেখানে তিনি ম্যাকাওলে কুলকিনের চরিত্র কেভিনের মা হিসেবে ছিলেন। 

একটি উল্লেখযোগ্য তথ্য হলো হোম অ্যালোন-২ একটি অতিথি চরিত্রে তৎকালীন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকেও দেখা যায়, এর বহু বছর পরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

অভিনেত্রী ও’হারা ক্রিস্টোফার গেস্টের ছবিতে নিয়মিত কাজ করেছেন, যেমন ‘বেস্ট ইন শো’, ‘ফর ইওর কনসিডারেশন’ ও ‘ওয়েটিং ফর গাফম্যান’। তিনি ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ ও ‘চিকেন লিটল’র মতো জনপ্রিয় অ্যানিমেটেড ফিচারেও কণ্ঠ দিয়েছেন।

সত্তরের দশকে ও’হারা তার ক্যারিয়ারে নতুন জীবন পেয়েছিলেন। তিনি সিবিসি সিরিজ ‘শিটস ক্রিক’-এ ধনী গৃহিণী মোইরা রোজের ভূমিকায় অভিনয় করেন এবং এ জন্য তিনি দ্বিতীয়বার এমি পুরস্কার পান।

তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘বিটলজুস বিটলজুস’ এবং অ্যাপল অ্যাকশন ছবি ‘আর্গিল’।

পড়ুন- কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন