বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে-বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচন যাতে না হয় বা সুষ্ঠু না হয়—এমন একটি গভীর ষড়যন্ত্র চলছে।

বিজ্ঞাপন

এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে ভোটার উপস্থিতি কমিয়ে দেওয়া। এ ধরনের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।


শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মুশফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁর মতে, ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের ভেতরে গুণগত পরিবর্তন আনতে ব্যর্থ হলে বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের চেয়েও খারাপ হতে পারে। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী ইয়াকুব আলী, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোবাশ্বির আহসান ও মামুন আহমেদ ছিলেন।

পড়ুন- সিলেট-৬ আসনে তারেক রহমানের আস্থার প্রতিদান দিন : ড. এনামুল হক চৌধুরী

দেখুন- ‘মন্ত্রী থাকা অবস্থায় কারও কাছে এক কাপ-চা খায়নি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন