জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ আগস্ট ২৬) বিকালে শহরের দরগা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতা কর্মির উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতা কর্মিরা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, জেলে সেক্রেটারি ( ভারপ্রাপ্ত) সহঃ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পৌর আমির সহঃ অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরে অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আমির শাহিনুর আলম বলেন, ২৪ সালের ৩৬ জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, আজকে ২ বছর পরে ফ্যাসিবাদের সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছি। যে ভাষায় ওবায়দুল কাদের কথা বলতো, সেই একই ভাষায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রি কথা বলছে। যে ভাষায় হাসান মাহমুদরা কথা বলতো সেই ভাষায় প্রধানমন্ত্রীর একজন ব্যাক্তিগত সহকারি নিয়োগ দেওয়া হয়েছে অকথ্য ও কুরুচিপূর্ণ ভাষায় কথাবার্তার বলার মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশ আবার নস্ট করার চেস্টা করছে।
জেলে সেক্রেটারি ( ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান যে উদ্দেশ্যে হয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই, অফিস আদালতে ঘুষ চলছে, দূর্ণিতি চলছে, রাহাজানি চলছে, সব কিছু আগের মতই আছে।
পড়ুন : কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল


