খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে কাঠ উদ্ধার করেছে বিজিবি।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম এর সার্বিক দিক নির্দেশনায় মাটিরাঙ্গা উপজেলার
বান্দরসিং বিওপির একটি টহল দল এই কাঠ উদ্ধার করেন।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা দুর হতে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ রেখে পাহাড়ী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় সেগুন কাঠ ৪৪সিএফটি এবং গামারী কাঠ ০৭সিএফটি মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম বলেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
পড়ুন- নির্বাচনী মাঠে প্রবাসী বিএনপি নেতারা: কুলাউড়াজুড়ে ধানের শীষের গণসংযোগ
দেখুন- ভাসুরের নির্বাচনী প্রচারণায় নামলেন কোকোর স্ত্রী


