সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিনটি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নেতারাই আসন্ন নির্বাচনে লড়বেন। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী হিসেবে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকেও মনোনয়ন দেয়া হয়েছিল। তারা সকলে মনোনয়নপত্র দাখিলও করেন।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের দিক থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবে, তাই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের কোনও আইনি সুযোগ নেই।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

