বিজ্ঞাপন

এই দেশ হবে জনগণের, কোন জমিদারি চলবে না: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর কোন জমিদারি চলবে না; দেশ হবে জনগণের। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত।

তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।

কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।

নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।

পড়ুন: দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন