সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী খানবাড়ি এলাকায় জোরপূর্বক জমি দখল করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে মোহাম্মদ নান্নুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন খানম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নাসরিন খানম উল্লেখ করেন, তার নিজস্ব সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেয়।
স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযুক্ত নান্নু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন- ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
দেখুন- একসাথে ১৩৭টি মি/সা/ই/ল এবং ২০৯টি ড্রোন ছুড়েছে ইরান


