বিজ্ঞাপন

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে : জাতীয় সংসদের হুইপ

খুলনার ডুমুরিয়ায় খাল দখলমুক্ত করা গেলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

হুইপ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সম্মানী প্রদান ইতোমধ্যে চালু হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটা উচ্ছেদ, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১ দশমিক ৭০ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৭ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন