ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, এই বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয় ইরান এবং তারা আশা করেছিল বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা জানাবে।
বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, “ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল।”
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে আগ্রাসী শক্তির নিন্দা জানাবে—এমন প্রত্যাশা ছিল তেহরানের, তবে তা হয়নি বলে তারা হতাশ।
বাংলাদেশের বিবৃতির প্রেক্ষিতে ইরান কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি উত্থাপন করা হবে।
পড়ুন: আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত
আর/


