বিজ্ঞাপন

বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারি আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম আজ রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিকাল ৫ টার দিকে ঢাকা মহানগরের ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন পার্ক, পূর্ব ডগাইর, সারুলিয়া, আলহেরা জামে মসজিদের পাশে একটি চারতলা ভবনে থেকে ৪০০(চারশত) গ্রাম হিরোইন ও পাঁচশত পিস ইয়াবাসহ কুখ্যাত হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগম কে হাতেনাতে আটক করে।

গোপন তথ্য এবং হোসনেয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ সূত্রে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া, বটতলা এলাকাস্হ সাগর আহম্মেদের তৃতীয় তলা বিল্ডিং এর ভাড়াটিয়া মো: ইদ্রিস এর দখলীয় ফ্ল্যাট থেকে থেকে ২০০০০/- (বিশ হাজার) পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাট মোঃ ইদ্রিস (৪৫), কে হাতেনাতে আটক করেন অধিদপ্তরের উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, হোসনেয়ারা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হিরোইন সংগ্রহ করেন এবং পুরান ঢাকার দয়াগঞ্জসহ আরো কয়েকটি স্পটে হিরোইনের মূল যুগানদাতা হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করেন। তাছাড়া, ইয়াবা সম্রাট মোঃ ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ইয়াবা চোরাচালানোর মাধ্যমে সংগ্রহ করে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন স্পটে সরবরাহ করেন। জিজ্ঞাসাবাদে জানা আরো যায়, তারা ভারত সীমান্ত থেকে সংগ্রহকৃত এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করে থাকেন। মাদক উদ্ধার স্পট ভিন্ন হওয়ায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার রুজুর কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ও আদালতে প্রেরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন