সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
আরব নিউজ জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক কূটনীতি ও শান্তি প্রচেষ্টা জোরদারের বিষয় গুরুত্ব পায়। আলোচনায় বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ সহজ করতে পাকিস্তান ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার ওপরও জোর দেন দুই নেতা।
এ সময় সৌদি–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সৌদি যুবরাজ পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
সৌদি প্রেস এজেন্সির ভিডিও ফুটেজে দেখা যায়, বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
আর/


