বিজ্ঞাপন

সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আসলাম (৫৬) নামে এক মুসল্লি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনাটি ঘটে। মরহুম আসলাম শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আসলাম যথাসময়ে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য উপস্থিত হন। খতিবের বয়ান চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে মসজিদের মেঝেতে ঢলে পড়েন।
​পাশে থাকা মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে ইবাদত রত অবস্থায় এমন প্রয়াণে পুরো সৈয়দপুর শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষের কাছে তিনি একজন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পড়ুন- হামের টিকার কোনো সংকট নেই, ২০ এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দেখুন- স্পিকারকে যে কারণে ধন্যবাদ দিলেন জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন