বিজ্ঞাপন

বিএনপির ১–২৬ সিরিয়ালের নেতাকে ‘ম্যানেজ’—শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিবেদককে হুমকি

নাগরিক টিভির অনলাইন নিউজ পোর্টালে ” গতকাল শনিবার বিএনপির ১ থেকে ২৬ সিরিয়ালের নেতাকে ‘ম্যানেজ’ করে পুকুর ভরাট শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর প্রতিবেদক নাইম আহমেদ কপিলকে হুমকি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তিনি হলেন রিজভী। খোদ তিনি ০১৮১২৩১৬৪০৮ নাম্বার থেকে ফোন করে সংশ্লিষ্ট প্রতিবেদকে কেন নিউজ করা হলো তার কৈফিয়ত চান। পাশাপাশি একটি বিদেশি নাম্বার (+৩৯৩৯২৮৯৮৭৪৪৯) থেকে কল দিয়ে নিজের পরিচয় না দিয়ে সীতাকুণ্ডের বিষয় নিয়ে মাথা না ঘামানোর হুমকি দেন প্রতিবেদক নাঈম আহমেদ কপিলকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শত বছরের পুরোনো একটি পুকুর ভরাটের সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ক্ষোভ জানায় স্থানীয়রা।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন