বিজ্ঞাপন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে কুষ্টিয়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন