শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা রোগ সম্পুর্ণ ভাবে নির্মুল করার লক্ষে নাটোরের গুরুদাসপুরে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে গুরুদাসপুর উপজেলায় মোট ১৯ হাজার ৪৭৩ জনকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, জেলায় ৬ মাস থেকে ৫ বছরের ১ লাখ ৭২ হাজার ২৯৭ জন শিশু এ সুবিধা পাবেন।
পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


