বিজ্ঞাপন

দিনাজপুরে প্রতিকীভাবে স্কুলের ঘন্টা বাজান নিশ্চিত করার আহবান

প্রতিবন্ধী শিশু ও যুবদের একীভূত শিক্ষা ও প্রবেশগম্যতা উন্নয়নে “দীপশিখা” দিনাজপুর এর বাস্তবায়নে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে গত ২২ এপ্রিল বুধবার “একীভূত শিক্ষা ও প্রবেশগম্যতা উন্নয়নে প্রতিকীভাবে স্কুলের ঘন্টা বাজান নিশ্চিত-২০২৬” কর্মসূচী উদযাপন করা হয়।

উক্ত ক্যাম্পেইনটি একযোগে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিরল উপজেলার রাজুরিয়া উচ্চ বিদ্যালয়, সিংগুইল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়, উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয় এবং দীপশিখা মেটি স্কুলসহ মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০০ শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কমিউনিটি ইন্টার্ণ, ইয়থ ক্লাবের সদস্য সহ দীপশিখার কর্মকর্তাগন। উক্ত ক্যাম্পেইনটি সকল অংশগ্রহণকারী এক মিনিট ধরে প্রতীকীভাবে স্কুলের ঘণ্টা বাজান, যা সকল শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান হিসেবে পালন করা হয়। এছাড়াও স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : ২৫ বছরের সঞ্চয়ে গড়া কুলির সেতু, মায়ের হাতেই উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন