বিজ্ঞাপন

পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, আখাউড়ায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকায় কয়েকজন ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তাঁর বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।


পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।


এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

পড়ুন- রাতেই পাল্টে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিস্থিতি, পাকিস্তান যাচ্ছে প্রতিনিধি দল

দেখুন- ই/স/রা/ই/লি/দে/র/ই কাজে লাগাচ্ছে ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন