বিজ্ঞাপন

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ী, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ী, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং বিষয়টি জানাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে।

পড়ুন: ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন