যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নিহত হওয়ার খবরে তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে শোকের মাতম। ১০ দিন নিখোঁজ থাকার পর তাঁর মরদেহ পাওয়ার খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া ২৭ বছর বয়সী এই তরুণের এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।
নিহত জামিল আহমেদ মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার জহুরুল হকের ছেলে। লিমনের বাবা জহুরুল হক দীর্ঘদিন ধরে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করছেন। সেখানেই জামিলের বেড়ে ওঠা ও পড়ালেখা।
পারিবারিক সূত্রে জানা গেছে, জামিল গাজীপুর মাওনা মডেল হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও শহীদ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যায়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যায়নরত অবস্থায় গত ১৬ এপ্রিল নিখোঁজ হয়। নিহত জামিল হোসেন লিমনের সাথে তার বান্ধবী নাদিয়া সুলতানা বৃষ্টিও নিখোঁজ হয়।
পড়ুন- গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
দেখুন- নীলফামারীতে মামলার ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগ


