বিজ্ঞাপন

দোহারে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

ঢাকার দোহার উপজেলার নদী ভাংঙ্গন ও চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।


এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পুরণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।


উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল,স্বপন আহম্মেদসহ আরও অনেকে।

পড়ুন- একদিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশু মারা গেছেন

দেখুন- দেড় মাস ধরে খালি বাকলিয়া এসিল্যান্ড পদ, ভোগান্তিতে স্থানীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন