বিজ্ঞাপন

রংপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আরসিসিআই কলেজের ছাত্র আটক

রংপুরে অনলাইনে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শালবন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করা হয় ।বিবৃতিতে বলা হয়, আটককৃত তরুণ আরসিসিআই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে তার বয়স বিবেচনায় এবং শিশু আইনের বিধান অনুযায়ী পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায় বলে জনানো হয় ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছিল। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার নজরে এলে তারা অনুসন্ধানে নামে এবং প্রতারক চক্রের এক সদস্যের অবস্থান রংপুরে শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল নগরীর আরসিসিআই স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান পরিচালনা করেন। এসআই আবু সাইদ বাবলা ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত স্মার্টফোনসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী স্বীকার করেছে যে, সে অনলাইনে প্রশ্নপত্র বিক্রির মিথ্যা প্রচারণা চালিয়ে বিভিন্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তল্লাশিকালে তার ফোনে প্রতারণার প্রমাণ এবং আর্থিক লেনদেনের স্টেটমেন্ট পাওয়া গেছে বলেও জানানো হয়।
পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

পড়ুন- বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস

দেখুন- ‘একাত্তরে ফেসবুক থাকলে দেশ স্বাধীন হতো কিনা জানিনা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন