দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় তহুরা বেগম (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ তুহিন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। তহুরা বেগম উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী এবং আ,হত মোঃ তুহিন একই গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে।
সোমবার দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের মাদরাসা মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিজপাড়া ইউনিয়নের মাদরাসা মোড় দাড়িয়ে থাকা তহুরা বেগম এবং মোঃ তুহিনকে ধা,ক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর স্থানীয় লোকজন আহ,ত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে।
দুর্ঘটনার পর স্থান ধাওয়া দিয়ে প্রাইভেট কারটিকে চালকসহ মোহনপুর ইউনিয়নে আ,টক করে। আহতদের মধ্যে তহুরা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান, আ,টক কারসহ চালক উপজেলার শতগ্রাম ইউনিয়নের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ উৎসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

