বিজ্ঞাপন

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মানিকগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক প্রায় দেড় লাখ টাকা।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পাঁচ বারইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার পাঁচ বারইল এলাকার গোপাল রাজবংশীর ছেলে সঞ্জয় রাজবংশী ওরফে চন্ডী (২৫) ও একই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৮)।

পুলিশ জানায়, ডিবি’র ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই রনি দেবনাথের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সঞ্জয় রাজবংশীর কাছ থেকে ৯ গ্রাম এবং মিলন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় প্রধান শিক্ষক সুজাকে সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন