বিজ্ঞাপন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম হোসেন মাঠ থেকে পাওয়ার টিলারের মাধ্যমে ধান এনে ষাটবাড়িয়া গ্রামে মলাজ উদ্দীনের বাড়িতে একটি বৈদ্যুতিক মেশিনে মাড়াই করছিলেন। এ সময় সেখানে ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে রফিকুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুলের চিকিৎসা চলছে।

নিহত শামীম হোসেন উপজেলার বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুল একই গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন- হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

দেখুন- রাঙ্গাবালীতে শি/শু নি/পী/ড়/নে/র ঘটনায় মাদ্রাসার শিক্ষক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন