বিজ্ঞাপন

নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে নসিমন গাড়ির চাপায় ভ্যানচালক মুক্তার হোসেন (৬০) নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সকাল সাতটার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের গোসাইপুর এলাকার মৃত ইয়াদ প্রামানিকের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে আব্দুলপুর বাজার থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথে আব্দুলপুর কলোনিপাড়ার হান্নানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঈশ্বরদী ইপিজেড এর শ্রমিকবাহী একটি নসিমন গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত) তাকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুক্তার হোসেনের মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- মদনে শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন