জামালপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা অডিটরিয়ামেন অনুষ্ঠিত স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কর্মকর্তা পিকন কুমার সাহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সদর উপজেলার কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষককের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পড়ুন- কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী


