বিজ্ঞাপন

ছাত্রদল সম্পাদক নাছিরকে অভিবাদন জানিয়ে নোয়াখালীতে আনন্দ শোভাযাত্রা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিবাদন জানিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ শোভাযাত্রা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (০৬ মে) বিকালে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা স্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্যকালে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল বলেন- দলের দুঃসময়ের ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের দিয়ে জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়ায় প্রিয় নেতা তারেক রহমান ও নোয়াখালীর কৃর্তি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আমরা কোন দন্ধ ও গ্রুপিং চাই না, আমরা ছাত্রদলের সকল ভাইদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে কাজ করবো।

ছাত্রদল সভাপতি বলেন- ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের দূরদর্শী, দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বে অতীতের যেকোন সময়ের চেয়ে ছাত্রওদল আজ অনেক বেশি শক্তিশালী ও গতিশীল। তিনি সবসময়ই সাংগঠনিক শৃঙ্খলা, যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করে নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর বিচক্ষণ সিদ্ধান্ত ও সময়োপযোগী উদ্যোগের ফলেই একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ কমিটি গঠন সম্ভব হয়েছে। এতে করে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পথ প্রশস্ত হয়েছে।

আনন্দ শোভাযাত্রায় জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ¦ল, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহবায়ক আবদুর রহমান আনাস’সহ ছাত্রদলের জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রা সফল করতে দুপুরের পর থেকে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হতে থাকে। বিকালে স্টেডিয়াম প্রাঙ্গণ নেতাকর্মীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠলে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় পাঁচ সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে যুবদল নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন