বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি, নিয়োগ পেলেন ৫৮ জন

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিরাজগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৫৮ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা খরচে সম্পন্ন হওয়া এই নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের অনলাইন আবেদন ফি ছিল মাত্র ১২০ টাকা, এর বাইরে কোনো অতিরিক্ত ব্যয় ছাড়াই পুরো প্রক্রিয়া শেষ হয়েছে।

এই নিয়োগে মোট ৪ হাজার ৩০০ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৫১৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০৯ জন, যেখান থেকে চূড়ান্তভাবে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের স্বজনদের মধ্যে দেখা যায় আবেগঘন মুহূর্ত। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। স্বচ্ছ ও সাশ্রয়ী এই নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সাধারণ মানুষের কাছেও ইতিবাচক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে বকনা বাছুর পেয়ে লাভবান হচ্ছে জেলে পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন